ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে

ও মদিনা রে..
তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন।

কাঁদি আমি সারাক্ষণই কখন যাবো সেখানে
কাঁদি আমি সারাক্ষণই কখন যাবো সেখানে
সহে না সহে না আর পরাণে।

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।

ও মদিনারে...
পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি
থাকত না মনের কোন যাতনা।

দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার
দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার
কেমনে কেমনে যাবো সেখানে।

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।

ও মদিনারে...
তোর কাছে গেলে আমি কত সুখি হতাম জানি
তোরে আমি বুঝাইব কেমনে।

রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে
রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে
বলিতাম বলিতাম মনের বাসনা

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে