আমাদের ইউনিয়নের নাম পাইথল। কে বা কারা এই নামকরন করেছিলো সেই তথ্য আমার কাছে নেই। এই তথ্য যার কাছে থাকার সম্ভাবনা আছে,  তিনি হলেন আবুল কালাম খান স্যার। শহীদ নগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। 
তিনি পান খান। এবং মারেফাত শাস্ত্র নিয়ে আলাপ শালাপ করেন। ক্লাসেও তিনি এসকল কথাবার্তা বলেন। অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়। 
আজ আমার ঘুম ভাঙলো একটু দেরীতে। ঘড়িতে ৬.৩০ বাজে। জারিফ বললো, বাবা জানো? আমাদের এলাকায় তো একটা অ্যাপ খুব নাম করছে!
আমি চোখ মুছতে মুছতে বললাম, হুম?
কিসের অ্যাপ? 
আমি ঘরে বসেই দেখতে পাচ্ছি, কোন দোকানে কি পাওয়া যায়? আমাকে টইটই করে ঘুরতে হচ্ছে না। এলাকার দোকানগুলো থেকেই রাত ১০ টা পর্যন্ত পন্য পাওয়া যাচ্ছে। 
আচ্ছা ভালো। এটা কেমনে ভালো?
ধরো,মোরে কাজলের দোকানে জিলাপী ভাজা হচ্ছে। বা মোবারকের বাপের হোটেলে গরম সিঙারা ভাজা হচ্ছে। এই সংবাদ আমরা জানতে পারছি মূহুর্তেই।