খাদিজা আক্তার
৬ ষ্ঠ শ্রেণি
মানুষ তুমি এমন প্রানী,
বিষ নাকি তোমার অন্তরে।
মানুষ হয়ে মানুষ তুমি,
খুন করো স্ব-জাতিরে।
কাঁপে না কো দুহাত তোমার,
কাঁপেনা দু নয়ন?
একটু তোমার হয় না দয়া,
কাঁদে না কি মন?
পাপের পথে চলছো তুমি,
নিজের ইচ্ছে মতো।
পালাবার তো পথ পাবে না,
পাপ ফল পাবে তো!