আরাফা

ষষ্ঠ শ্রেণি,শহীদ নগর উচ্চ বিদ্যালয় 


এক যে আছে মজার দেশ,
সব খানেতেই ভালো;
রাতের বেলায় রোদ,
আর দিনে চাঁদের আলো।
আকাশ সেখানে সবুজ,
আর গাছের পাতা নীল।

মাটিতে থাকে মাছ আর,
পানিতে রয় চিল!
মজার দেশে মজার মজার,
অনেক জিনিস থাকে।

মজার দেশে যাওয়ার সবার,
কল্পনাতেই রাখে,
এক যে আছে মজার দেশ,
সব খানেই ভালো,
রাতের বেলা রোদ,
আর দিনের বেলা আলো!